মেট্রো স্টেশনের ক্ষত দেখে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ভাঙচুরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেখানে মেট্রো স্টেশন ঘুরে দেখেন তিনি।

বৃহস্পতিবার (জুলাই ২৫) সকালে মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের উন্নয়ন যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এ তাণ্ডব যারা করেছে, তাদের বিচার দেশবাসীকে করতে হবে।

শেখ হাসিনা বলেন, কোটা আন্দোলনকারীদের যেমন দাবি ছিল তার থেকে বেশি পূরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, যে স্থাপনাগুলো মানুষের জীবনকে সহজ করে সেগুলো ধ্বংস করা আসলে কোন ধরনের মানসিকতা।

কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির মধ্যে গত শুক্রবার মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

গত ২২ জুলাই মেট্রোরেলের ক্ষয়ক্ষতি নির্ধারণে মেট্রোরেল এমআরটি লাইন-৬ প্রকল্পের অতিরিক্ত পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকারিয়াকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ক্ষয়ক্ষতির প্রতিবেদন জমা দিলে পুনরায় মেট্রোরেল চালুর সময়সূচি ঘোষণা করা হবে বলে জানান ডিএমটিসিএলের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *