অবশেষে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

অনলাইন ডেস্কঃ

শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একযোগে সর্বাত্মক কর্মবিরতি চলছে। সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে এই কর্মসূচি। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই জটিল একটি পরিস্থিতি বিরাজ করছে। এই ইস্যুতে আজ শনিবার (১৩ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দল।

বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালযয়ে এই বৈঠক শুরু হয়। দলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৪ জুলাই এ বৈঠক হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। এর কারণ হিসেবে তখন ওবায়দুল কাদেরের রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কথা জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *