হজ শেষে দেশে ফিরলেন প্রায় ২৭ হাজার হাজি

অনলাইন ডেস্কঃ
পবিত্র হজ শেষে ২৬  হাজার ৯০৯ হাজি দেশে ফিরেছেন। তাঁরা ৬১টি ফ্লাইটে দেশে ফেরেন। এদিকে হজ করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৫৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (২৮ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ গতকাল বৃহস্পতিবার (২৮ জুন) মো. হারুনুর রশীদ নামে এক হজযাত্রী মারা যান।
চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে ২১৮ ফ্লাইটে সৌদি আরব গিয়েছেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করে গেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করে গেছেন ৮০ হাজার ৬৯৫ জন।
এর আগে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *