হজ করতে সৌদি গিয়ে এখন পর্যন্ত ১৫ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্কঃ

পবিত্র হজ পালন করতে সৌদি আরব গিয়ে এখন পর্যন্ত ১৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১১ জন ও মদিনায় চারজন।

আজ মঙ্গলবার (১১ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তার মরদেহ সেখানেই দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তিও গ্রহণ করা হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *