হজ করতে সৌদি পৌঁছলেন প্রায় ৭০ হাজার বাংলাদেশি

অনলাইন ডেস্কঃ
পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন প্রায় ৭০ হাজার বাংলাদেশি হজযাত্রী। মোট ১৭৯টি ফ্লাইটে ৬৯ হাজার ৯৫৪ জন দেশটির মক্কা ও মদিনায় পৌঁছেন।আজ শনিবার (৮ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্য মতে,  সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৫০ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৫ হাজার ৪০৪ জন।

গত ৯ মে থেকে বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়।
সৌদি আরবে গত ৬ জুন জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং ১৬ জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *