রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে এক ডেলিভারিম্যানের মোবাইল ছিতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মেহেদী (২০) ও রুহুল আমিন (২১)। বৃহস্পতিবার রাতে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
পরে ভুক্তভোগীর মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
শুক্রবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক ভূঞা।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা যাবতীয় মালামাল উদ্ধার করা হয়েছে।
তিনি বিষয়টি জানতে পেরে ছিনতাইকারীদের দ্রুত সময়ের মধ্যে আটক করতে নির্দেশ দেন। স্থানীয় নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় তাদের আটক করেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেন নানক।
তিনি বুঝতে পারেননি তারা ছিনতাইকারী। সেই গ্রাহকের বাসার সামনে যেতেই একজন হলুদ গেঞ্জি পরিহিত যুবক তাকে পেছন দিক থেকে চাপাতি দিয়ে কোপাতে থাকেন।










Leave a Reply