আইনমন্ত্রীর সঙ্গে বাহরাইনের রাষ্ট্রদূতের বৈঠক

অনলাইন ডেস্কঃ

সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপির সঙ্গে আজ (বুধবার) বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত বাহরাইনের রাষ্ট্রদূত আব্দুল রহমান এম আহমেদ আল গৌদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে  অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের ব্রিফ করেন। ব্রিফিংয়ে মন্ত্রী আনিসুল হক বলেন, বর্তমানে বাহরাইনের সঙ্গে  বাংলাদেশের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।

মন্ত্রী বলেন, বাহরাইনের সঙ্গে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *