সেই ইউএনওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ

অনলাইন ডেস্কঃ

শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে তথ্য কমিশন। তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে তথ্য সরবরাহে সহযোগিতা না করে তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাধাগ্রস্ত করায় এ সুপারিশ করা হয়।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) তথ্য কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ মার্চ দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত ‘তথ্য চেয়ে আবেদন করে দেশ রূপান্তরের সাংবাদিক জেলে’ শিরোনামে একটি সংবাদ তথ্য কমিশন বাংলাদেশ পর্যালোচনা করে অনুসন্ধান করে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, তথ্য সরবরাহে অসহযোগিতা এবং তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাধাগ্রস্ত করায় জনপ্রশাসন মন্ত্রণালয়কে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। তথ্য কমিশনের প্রধান কমিশনার ড. আবদুল মালেক এবং তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ও মাসুদা ভাট্টি তথ্য অধিকারের আইন অনুযায়ী শুনানি গ্রহণের পর এ নির্দেশ দেন।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *