Dhaka ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উইমেন স্পিকার্স সামিটে যোগ দিতে প্যারিসে পৌঁছেছেন স্পিকার

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৬:৪৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
  • 4

--ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ

ফ্রান্সের প্যারিসে ন্যাশনাল অ্যাসেম্বলি কর্তৃক ৬ থেকে ৭ মার্চ অনুষ্ঠিতব্য “উইমেন স্পীকার্স সামিট’ শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য ঢাকা ত্যাগ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ বুধবার সকালে তিনি প্যারিসে পৌঁছান।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, স্পিকারের সফর সঙ্গী হিসেবে আছেন স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও সার্জেন্ট এ্যাট আর্মস সাব্বির আহমেদ খান।

জানা গেছে, ফ্রান্স সফর শেষে স্পিকার ও তাঁর সফরসঙ্গীগণ আগামী ১০ থেকে ১২ মার্চ যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন’- শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন। আগামী ১৫ মার্চ তাদের দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

উইমেন স্পিকার্স সামিটে যোগ দিতে প্যারিসে পৌঁছেছেন স্পিকার

আপডেট এর সময় : ০৬:৪৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪