কাশিমপুর কারাগারে কয়েদিকে মোবাইল দেয়ায় বরখাস্ত হলেন কারারক্ষী

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয়  কারাগারে দায়িত্ব পালনকালে ১ আসামী কে নতুন মোবাইল ফোন এনে দেওয়ার অপরাধে বরখাস্ত হলেন এক কারারক্ষী। গত শুক্রবার (১ মার্চ) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ ঘটনা ঘটে।
বরখাস্তকৃত কারারক্ষী হলেন, মো. মাহফুজ হাসান রনি (২৩), তার বাড়ি গাজীপুরের  জয়দেবপুরে, তার কারারক্ষী নং- ১৪৭৪৭। শনিবার (২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার মো: আমিরুল ইসলাম।
কারাসূত্রে জানা যায়, প্রধান কারারক্ষী মো. গাজীউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কারারক্ষী মাহফুজ হাসান রনি কারা অভ্যন্তরে কোন একজন বন্দীর সাথে যোগাযোগ করে একটি স্মার্ট ফোন দেওয়ার জন্য নিয়ে এসেছেন। পরে কারারক্ষী রনির দেহ তল্লাশি করা হয়। এ সময় ওই কারারক্ষী নিজ থেকে কালো কসটেপ মোড়ানো একটি মোবাইল ফোন ও ইউএসবি চার্জার বের দেন। পরে বিষয়টি উর্ধ্বতন  কর্তৃপক্ষকে জানান তারা।
এবিষয়ে জানতে চাইলে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার মো: আমিরুল ইসলাম বলেন, ওই কারারক্ষীর কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে তাকে সাময়িক বরখাস্ত করে শরিয়তপুর জেলা কারাগারে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *