জাতীয় সংসদ গণমাধ্যমবান্ধব: স্পিকার

অনলাইন ডেস্কঃ

জাতীয় সংসদকে গণমাধ্যমবান্ধব উল্লেখ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সারা বিশ্ব অবাধ তথ্য প্রবাহের সময় অতিক্রম করছে। বাংলাদেশও কোনো অংশে পিছিয়ে নেই। প্রতি মুহূর্তের সংবাদ পরিবেশন, সংবাদ সম্মেলন ও বিভিন্ন প্রশিক্ষণের জন্য মিডিয়া সেন্টার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ক স্টেশন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের জাতীয় সংসদ ভবনে সংস্কারোত্তর মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতীয় সংসদ জনগণের আশা-আকাঙ্খা ও প্রত্যাশা পূরণের প্রতীক। সংসদীয় গণতন্ত্র সমুন্নত ও গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মিডিয়ার বহুমাত্রিক ভূমিকা রয়েছে। পার্লামেন্ট বিটের সাংবাদিকরা দেশের সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি নিবিড়ভাবে অধ্যয়ন ও পর্যালোচনা করে সংসদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি আরো বলেন, গণমাধ্যম প্রতিনিধিদের সহযোগিতার জন্য মিডিয়া সেন্টারকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জাতীয় সংসদের উন্নয়ন কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *