বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

অনলাইন ডেস্কঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় বিজিবির একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

বিজিবি মহাপরিচালক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আমাদের সব কাজের অনুপ্রেরণা। তিনি স্বাধীনতার পর পরই যুদ্ধবিধ্বস্ত ইপিআরকে বিডিআর নামে পুনর্গঠন করে এ বাহিনীকে নবজীবন দান করেন। বিজিবি মহাপরিচালক হিসেবে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি।

এ সময় বিজিবি সদর দপ্তর এর উর্ধ্বতন কর্মকর্তা, যশোর রিজিয়ন কমান্ডার, গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *