Dhaka ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী প্রেসক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১০:৩২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
  • 2

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে তীব্র শীতে গরীব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। শীত বস্ত্রের অভাবে কষ্টে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নোয়াখালী প্রেসক্লাব। প্রেসক্লাবের উদ্যোগে দুই শতাধিক অসহায় নারী, পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু ম্যূরালের সামনে নোয়াখালী প্রেসক্লাব সভাপতি বখতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু এসব কম্বল তুলে দেন। এসময় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ উপস্থিত ছিলেন।

এ সময় নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এই শীতে গরম কাপড়ের অভাবে অনেক মানুষ কষ্টে আছে। নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে এ পর্য্ন্ত তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিত্তবানরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ালে অসহায় মানুষগুলোর দুর্ভোগ অনেকটা কমবে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

নোয়াখালী প্রেসক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

আপডেট এর সময় : ১০:৩২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪