বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সঙ্গে বঙ্গবন্ধু হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীকে কানাডা থেকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। একইসাথে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস তার বিরুদ্ধে মামলাটি সরকারের করেছে বলে যে মন্তব্য করেছেন, তা সঠিক নয় বলেছেন মন্ত্রী।
গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার ও কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সৌজন্য সাক্ষাৎ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি জিয়াওকুন শি’র ক্রেডেনশিয়ালস গ্রহণ শেষে বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ সব কথা বলেন।
কানাডার হাইকমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি নুর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।
গতকাল রবিবার ড. ইউনূসের দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, তার বিরুদ্ধে মামলা শ্রমিকরা করেনি, সরকার করেছে, এ বিষয়ে মন্ত্রী হাছান বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের প্রতি যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা রেখে বলছি, তিনি যা বলেছেন তা সঠিক নয়। ড. ইউনূসের প্রতিষ্ঠান শ্রমিকদের পাওনা সঠিকভাবে বুঝিয়ে দিতে পারেনি, তারা বঞ্চিত হয়েছে।
সংসদ ভেঙে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির কয়েকজন নেতা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ পালটা প্রশ্ন রেখে বলেন, ‘বিএনপির আবদার রক্ষা করার জন্য কি সংসদ ভাঙবে? গত নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল, বিএনপির অংশগ্রহণ ছিল না। সংসদ নির্বাচিত হয়েছে আগামী পাঁচ বছরের জন্য। এই মেয়াদ পূর্ণ করেই আগামী সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে পারে।’










Leave a Reply