Dhaka ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘শহরের সুবিধা গ্রামে পৌঁছানো সহজ হয়েছে’

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • 2

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ
দেশের আর্থ-সামাজিক উন্নতিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দেশের গ্রামীণ রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে। তা ছাড়া এলজিইডি সম্পাদিত বিভিন্ন প্রকল্পের গুণগত মান এখন অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে শহরের বিভিন্ন সুবিধা এখন সহজেই গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।
তাজুল ইসলাম বলেন, ‘যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ার ফলে আজকাল গ্রামে বসেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফরমে যুবসমাজের আয় ইনকামের অনেক সুযোগ তৈরি হয়েছে। এতে মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা যেমন কমেছে সঙ্গে সঙ্গে গ্রামের অর্থনীতিও শক্তিশালী হচ্ছে।
মন্ত্রী বলেন, ‘গ্রামের অর্থনীতি শক্তিশালী হওয়ার ফলে গ্রামের রাস্তাঘাটেও এখন ভারী যানবাহন চলাচল করার প্রবণতা দেখা যাচ্ছে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে এখন থেকেই আমাদেরকে সে অনুযায়ী অবকাঠামো ও রাস্তাঘাট তৈরি করতে হবে। তবে কখনো কখনো ব্যয় সংকোচন নীতি নিতে গিয়ে অল্প পরিমাণ টাকার জন্য কাজের গুণগতমান যাতে নষ্ট না হয় সে বিষয়ের উপর নজর দিতে হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলী আখতার হোসেন দেশের উন্নয়নে এ প্রতিষ্ঠানের অবদান তুলে ধরে বলেন, ‘শহরের সুবিধা গ্রামে পৌঁছতে এলজিইডি অবিরাম কাজ করে যাচ্ছে এবং যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ার  কারণে তা আর্থ-সামাজিক অগ্রগতিতে তা ভূমিকা রাখছে।’স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম তাঁর বক্তব্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন সমস্যার সমাধানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভব সকল সহযোগিতার আশ্বাস দেন।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

‘শহরের সুবিধা গ্রামে পৌঁছানো সহজ হয়েছে’

আপডেট এর সময় : ১২:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪