ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মো: আজিম-উল -আহসান এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মো: মাহাব্বুর রহমান মহেশপুর থানার নেতৃত্বে মহেশপুর থানা, ঝিনাইদহ পুলিশের একটি আভিযানিক দল এসআই (নিরস্ত্র) শরীফুজ্জামান এর নেতৃত্বে জীবনের ঝুকি নিয়ে অভিযান পরিচালনা করে গত ২২/০১/২০২৪ ইং তারিখে মহেশপুর থানাধীন ৯নং যাদবপুর ইউপির অন্তর্গত দূর্গাপুর গ্রামস্থ জনৈক আবুল হোসেন ট্যানা বিশ্বাস (৬৫), পিতা-মৃত বাদশা বিশ্বাস, এর বসত বাড়ীর দক্ষিন পার্শ্বে যাদবপুর থেকে পাথরাগামী পাঁকা রাস্তার উপর হইতে আসামী মোঃ উজ্জল হোসেন(২৬), পিতা-মোঃ হবিবার রহমান হবি, গ্রাম-দূর্গাপুর পশ্চিমপাড়া, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ’কে মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতারের চেষ্টাকালে আসামী তার হাতে থাকা ১৬ (ষোল) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ফেলে কৌশলে পালিয়ে যায়। আসামীর ফেলে যাওয়া ১৬ (ষোল) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার পূর্বক পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।










Leave a Reply