লক্ষ্মীপুর পৌর হকার্স মার্কেটে ৪টি দোকানে আগুন

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর বাজারে পৌর হকার্স মার্কেটে ৪ টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (১৯জানুয়ারি) সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডে ভগবতি ভান্ডার, ফিরোজ ষ্টোর, লোকনাথ মিষ্টান্ন ভান্ডার ও মুসলিম লাইব্রেরীসহ চারটি দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক রঞ্জিত কুমার সাহা সকালবেলা’কে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা প্রচেষ্টায় পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এছাড়াও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। এর আগেও কয়েকবার পৌর হকার্স মার্কেটে শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *