শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পুতিনের টেলিগ্রাম

অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার মস্কো থেকে পাঠানো এক টেলিগ্রাম বার্তায় তিনি ওই অভিনন্দন জানান।

পুতিন লিখেছেন, ঐতিহ্যগতভাবেই বন্ধুত্বের চেতনায় রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাচ্ছে। তিনি আশা করেন, সরকারপ্রধান হিসেবে শেখ হাসিনার ভূমিকা বাংলাদেশ-রাশিয়া গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারে ভূমিকা রাখবে। ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, মঙ্গল ও সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *