ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ১

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ওসি ডিবি মোঃ ফারুক হোসেন এর দিক-নির্দেশনায় এসআই (নিঃ) রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার পাগলা থানাধীন কুরচাই সাকিনস্থ  কুরচাই বকুলতলা বাজার হইতে  সাধুয়া মাকের্টগামী  রাস্তায় ঢালী বাড়ী মোড় হইতে আজ ১৭.১৫ ঘটিকায় ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১ জনকে প্রেফতার করেছে। জাকির হোসেন (২৮), পিতা-মোঃ ইসলাম উদ্দিন, মাতা-মোছাঃ রাজিয়া খাতুন, সাং-চাকুয়া ভিটিপাড়া, থানা-পাগলা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি ফারুক আহমেদ।উদ্ধারকৃত ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে পাগলা থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *