আশাশুনিতে স্ত্রীকে চাকু দিয়ে খুঁচিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

সাহিদা আক্তার ময়না (সাতক্ষীরা):
সাতক্ষীরার আশাশুনিতে স্বামী কর্তৃক স্ত্রী শামসুন্নাহারকে চাকু দিয়ে
খুচিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ভোরে আশাশুনির প্রতাপনগর গ্রামে এই
হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পালিয়ে থাকা স্বামী গোলাম
মোস্তফাকে শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শামসুন্নাহার (৪৫) তিন সন্তানের জননী। গোলাম মোস্তফার ভাই নুরুল ইসলাম জানান, গোলাম মোস্তফা মানসিকভাবে কিছুটা অপ্রকৃতস্থ। প্রত্যেক মাসে একবার তার ইনজেকশান দিতে হয়। না দিলে পাগলামি বেড়ে যায়। সম্প্রতি তার পাগলামি বেড়ে গিয়েছিল। সোমবার রাতে স্বামী-স্ত্রী এক সাথে ঘুমিয়ে পড়েছিল। ভোর রাতে শামসুন্নাহারের গোঙানির শব্দ শুনে আমরা তাদের ঘরের পাশে যেয়ে দরজা বন্ধ দেখতে পাই।

তাৎক্ষনিক ধাক্কা-ধাক্কির এক পর্যায়ে গোলাম মোস্তফা দরজার ছিটকানি খুলে
পালিয়ে যায়। ভেতরে যেয়ে শামসুন্নাহারকে মুমুর্ষু অবস্থায় দেখতে পেয়ে
হাসপাতালে নেওয়ার জন্য ভ্যান ডাকি। ততক্ষণে শামসুন্নাহার মৃত্যুর কোলে
ঢলে পড়ে। পিটিয়ে ও চাকু দিয়ে খুচিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে তাদের
ধারণা।

আশাশুনি থানার ওসি মোমিনুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশের
সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো
হয়েছে। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে পাতাখালি গ্রাম থেকে ঘাতক স্বামী
গোলাম মোস্তফা ওরফে মোস্তকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ ঘটনায়
মামলার প্রস্তুতি চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *