Dhaka ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জন্মদিন আজ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৯:৫৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • 2

অনলাইন ডেস্ক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন নেছা মুজিবের ছোট মেয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৭তম জন্মদিন আজ মঙ্গলবার। ১৯৫৬ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকার মিটফোর্ড হাসপাতালে জন্ম নেন তিনি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডের কিছুদিন আগে শেখ রেহানা বড় বোন শেখ হাসিনার সঙ্গে জার্মানি যান।

ওই সময় কর্মস্থল জার্মানির কার্লসরুইয়ে অবস্থান করছিলেন বড় বোনের স্বামী এম এ ওয়াজেদ মিয়া। এ কারণে প্রাণে রক্ষা পান বঙ্গবন্ধুর দুই কন্যা। পরে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন দুই বোন। শেখ রেহানা পরে পরিবার নিয়ে লন্ডনে বসবাস শুরু করেন।

শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন। রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও সক্রিয় রাজনীতির সামনের সারিতে আসেননি শেখ রেহানা। তবে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রাম এবং আওয়ামী লীগের প্রতিটি সংকটে বড় বোন শেখ হাসিনার পাশে থেকে সহযোগিতা করে গেছেন। বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে বিদেশে জনমত গঠনে অগ্রণী ভূমিকা রেখেছেন শেখ রেহানা।

শেখ রেহানার স্বামী অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিক। এই দম্পতির তিন ছেলে-মেয়ে। তাঁদের বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির একজন সংসদ সদস্য। ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ঢাকায় একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের কার্যক্রমেও রয়েছে তাঁর সক্রিয় ভূমিকা। ছোট মেয়ে আজমিনা সিদ্দিক লন্ডনে কন্ট্রোল রিস্কস নামের একটি প্রতিষ্ঠানের গ্লোবাল রিস্ক অ্যানালিসিস সম্পাদক।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জন্মদিন আজ

আপডেট এর সময় : ০৯:৫৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২