মানুষের কল্যানের কাজে পুলিশ- মতবিনিময়ে বরগুনায় নবাগত পুলিশ সুপার আবদুস সালাম

বরগুনা প্রতিনিধি:
মানুষের কল্যানে কাজ করছে পুলিশ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বরগুনার নবাগত পুলিশ সুপার মো. আবদুস সালাম। রবিবার রাত সাড়ে ৮টায় বরগুনা প্রেসক্লাবের আমন্ত্রণে জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম এর সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম তারেক রহমান, সহকারী পুলিশ সুপার (সিআইডি) তাপস কর্মকার, জেলা ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি)’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম মিলন খান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল হাফিজের উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, মনির হোসেন কামাল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হোসেন হাওলাদার, জেলা প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *