কক্সবাজারের বাংলাবাজার থেকে ১৬,০০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের বাংলা বাজার থেকে ১৬০০০ হাজার ইয়াবাসহ এক জন ইয়াবাকারবারীকে গ্রেফতার করেছে।
 মুহাম্মদ বিল্লাল উদ্দিন সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (ল,এন্ড মিডিয়া)র পক্ষে অধিনায়ক, সংবাদ মাধ্যম কে জানিয়েছেন, র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার হতে চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজারস্থ ছমুদা ব্রীজের উপর মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর ক্যাম্পের আভিযানিক দল ০১/০৯/২০২২ তারিখ অনুঃ ২১.৩০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতিতে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে নুর কদর (২০),পিতা-হাসিম, মাতা-হাছিনা, সাং-বালুখালী, ক্যাম্প-০৮, ব্লক-বি/৪৮, এফসিএন নং-২৯১৪৬৬, থানা-উখিয়া, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হাতে থাকা শপিং ব্যাগের ভেতর হতে সর্বমোট ১৬,০০০ (ষোল হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায় জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *