রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৪৯

অনলাইন ডেস্ক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করেছে পুলিশ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ তাদের আটক করে।

শুক্রবার (১৩ মে) ভোর ৬টা থেকে শনিবার (১৪ মে) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারদের কাছ থেকে ১২ হাজার ১৫১ পিস ইয়াবা, ১১ কেজি ৯৪২ গ্রাম গাঁজা, ৭৩ পুরিয়া হেরোইন ও ৪৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সূত্র: ডিএমপি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *