সন্ধ্যায় দেশে ফিরবেন ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ সোমবার সন্ধ্যায় দেশে ফিরবেন।

স্থানীয় সময় দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইটে ঢাকার উদ্দেশে সিঙ্গাপুর ছাড়বেন তিনি। সন্ধ্যা ৬টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত ২২ এপ্রিল সিঙ্গাপুর যান ওবায়দুল কাদের।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে গত ২১ ফেব্রুয়ারি রুটিন চেকআপের জন্য ভারতের দিল্লি যান ওবায়দুল কাদের। দিল্লির মেজেন্টা হাসপাতালে তার শারীরিক চেকআপ করা হয়।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *