জাতীয় স্মৃতিসৌধে স্পিকারের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ৫১তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ ২৬ মার্চ (শনিবার) ভোরে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় স্পিকার ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে নীরবতা পালন করেন। শহীদদের আত্ম ত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *