বিজয়নগর স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে  স্কুল পড়ুয়া খাদিজা খাতুন (১৪) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বুধবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার বুধন্তী ইউনিয়নের বিন্নিঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
খাদিজা উপজেলার বুধন্তী ইউনিয়নের বিন্নিঘাট গ্রামের নুর মিয়ার মেয়ে। সে সাতবর্গ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে খাদিজার খালু মোহন মিয়ার ঘরের তীরের সাথে গলায় ওড়না পেছানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান৷ পরে বাড়ির লোকজন খাদিজাকে পার্শ্ববর্তী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলার কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের আত্নীয়-স্বজনরা বিজয়নগর পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন।
এ বিষয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক মো. তোফাজ্জল হোসেন জানান, দুপুর ১.১০ মিনিটে খাদিজাকে এখানে নিয়ে আসে পরিবারের লোকেরা এবং চেক করে দেখা যায় সে পূর্বেই  মারা গিয়েছে। তার গলায় ফাঁসির চিহ্ন রয়েছে।
এ বিষয়ে বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *