সফর শেষে ঢাকা ছাড়লেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:

ঝটিকা সফর শেষে ঢাকা ছাড়লেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ। দুই দিনের সফর শেষে আজ বুধবার (১৬ মার্চ) দুপুর দেড়টায় তিনি ঢাকা থেকে বিদায় নেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বিকেলে দুদিনের সফরে ঢাকায় আসেন।

ঢাকায় পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান।

বুধবার সকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়। পরে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে দুটি সমঝোতা স্মারক সই হয়। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি কেরানীগঞ্জের বসিলায় আরবি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *