রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসেছে ওয়ার্কার্স পার্টি

অনলাইন ডেস্ক:

নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ওয়ার্কার্স পার্টির সংলাপ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন পার্টির সদস্যরা।

রাষ্ট্রপতির আমন্ত্রণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে যুক্ত হয় দলটি। ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নিচ্ছে।

সংলাপে অংশগ্রহণকারী প্রতিনিধি দলে রয়েছেন পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড নুর আহমদ বকুল, কমরেড কামরুল আহসান, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান এবং কমরেড নজরুল ইসলাম হক্কানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *