Dhaka ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ কিংবা কাল করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৫:০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • 2

অনলাইন ডেস্ক:

রাজধানীসহ দেশজুড়ে ৬০ বছরের বেশি বয়সী ও করোনাকালে যাঁরা সম্মুখসারিতে থেকে কাজ করেছেন, তাঁদের আজ মঙ্গলবার কিংবা কাল থেকে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। এই কার্যক্রমে দেওয়া হবে তিন ধরনের টিকা।

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিঞা গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেন, ‘দেশের সবাইকে দুই ডোজ ভ্যাকসিন অবশ্যই নিতে হবে। কাল (আজ) থেকে ষাটোর্ধ্ব এবং সম্মুখসারির যোদ্ধারা বুস্টার ডোজ পাবেন।’

কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির (ইপিআই) পরিচালক এবং জাতীয় কভিড-১৯ ভ্যাকসিন পরিকল্পনার সদস্যসচিব ডা. শামসুল হক গতকাল বলেন, ‘আমরা এ বিষয়ে সোমবার সকালে চিঠি দিতে পারিনি। সে কারণে বিকেলে চিঠি পাঠানো হয়েছে। শুধু ঢাকায় নয়, দেশজুড়ে বুস্টার ডোজ দেওয়া শুরু করতে চিঠি পাঠানো হয়েছে।

তিনি বলেন, বুস্টার ডোজ হিসেবে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্না—এ তিন ধরনের টিকা দেওয়া হবে। চীনের কোনো টিকা এ ক্ষেত্রে ব্যবহারের সিদ্ধান্ত হয়নি।

তিনি আরো বলেন, ৬০ বছরের বেশি বয়সী ও করোনাকালে যাঁরা সম্মুখসারিতে থেকে কাজ করেছেন তাঁরা আগে যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ পাবেন।

এদিকে সরকারের আইসিটি বিভাগ থেকে বলা হয়েছে, বুস্টার ডোজের জন্য আলাদা করে নিবন্ধন করতে হবে না। তবে বুস্টার ডোজ নেওয়ার জন্য নতুন করে টিকা কার্ড ডাউনলোড করে নিতে হবে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

আজ কিংবা কাল করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে

আপডেট এর সময় : ০৫:০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১