Dhaka ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১০০তম ঘর পেলেন এক প্রতিবন্ধী পরিবার

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • 3

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভাঙনকবলিত এলাকা হিসেবে পরিচিত কাজীপুর ইউনিয়নের হাটপাচিল গ্রামে, নতুন ঘর প্রদান করেছে হাউজ অব মানবতা চ্যারিটেবল ট্রাস্ট।  গতকাল (২৮ জুন) শনিবার বিকেলে উপজেলার হাটপাচিল গ্রামে এক অসহায় নারী আমিনা খাতুনকে ১০০তম ঘর উপহার দেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে জীর্ণ কুড়েঘরে বসবাস করছিলেন। তার চার সন্তানের মধ্যে দুইজন প্রতিবন্ধী এবং একজন দত্তক নেওয়া। এক পর্যায়ে হাউজ অব মানবতা চ্যারিটেবল ট্রাস্টের নজরে আসেন তিনি। এরপর সংস্থাটি তার জন্য একটি নতুন ঘর তৈরি করে দেয়।

সংস্থার পরিচালক, সমাজসেবক শাহবাজ খান সানি সাংবাদিকদের জানান, আমিনা খাতুনকে ১০০তম ঘর এবং আরেক অসহায় নারী টিয়া খাতুনকে ১০১তম ঘর প্রদান করা হয়েছে। আমরা শুধু ঘরই দিচ্ছি না, ঘরের সাথে আসবাবপত্র (খাট, বিছানা, বালিশ, আলমারি) সহ সবধরনের সহযোগিতা দিচ্ছি। এছাড়াও ভবিষ্যতে তাদের বিয়ের খরচেও সহযোগিতা করা হবে। ঘর হস্তান্তরের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘর পেয়ে আবেগআপ্লুত আমিনা ও টিয়া খাতুন বলেন, “আমার মাথার উপর একটা ঠিকানা হলো। আমি কখনো ভাবিনি এত সুন্দর একটা ঘর পাবো। সানি ভাই আমার মাথার উপর ছাদ তুলে দিয়েছেন। আল্লাহ যেন তাকে ভালো রাখেন।”

ট্যাগ :
জনপ্রিয় খবর

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

১০০তম ঘর পেলেন এক প্রতিবন্ধী পরিবার

আপডেট এর সময় : ১২:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫