Dhaka ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শুক্র ও শনিবার, প্রজ্ঞাপন জারি

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • 6

অনলাইন ডেস্ক:

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ শুক্র ও শনিবার বন্ধ থাকবে বলে নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ সোমবার (২২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন এবং সংস্থাপন শাখার সাইফুর রহমান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ শুক্র ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়সমূহকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। আর শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ রাখা হবে।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

গাজীপুরে মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী: সড়ক প্রতিমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শুক্র ও শনিবার, প্রজ্ঞাপন জারি

আপডেট এর সময় : ১২:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২