Dhaka ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থী ঠিক করেনি বিএনপি: চিফ হুইপ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • 1

--জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

অনলাইন ডেস্কঃ

রাষ্ট্রপতি পদে বিএনপির পক্ষ থেকে এখনও কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। দলের স্থায়ী কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির অভ্যন্তরে এবং স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। তবে প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা আলোচনা ও বৈঠক হবে।

এর আগে সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়।

নুরুল ইসলাম মনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণে সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং সংসদের স্পিকার উপস্থিত থাকবেন। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের উপস্থিতিতে গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট হবে সংসদ ভবনের ভেতরেই। সংসদ সদস্যরা নিজ নিজ জাতীয় আসনের নম্বর অনুযায়ী ভোট দেবেন। ভোট শেষে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে।

চিফ হুইপ আরও বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না। কেউ দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না।

ব্রিফিংয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রত্যাশা থাকলেও সরকার তা বাস্তবায়ন করছে না। তিনি আরও বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করতে ১১ দলীয় জোট একজন প্রার্থী দিয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। ওই দিন সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট চলবে।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থী ঠিক করেনি বিএনপি: চিফ হুইপ

আপডেট এর সময় : ১২:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬