রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৮৬

অনলাইন ডেস্ক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৬৫৭৭ পিস ইয়াবা, ৫৬ গ্রাম ৪৪৬ পুরিয়া হেরোইন, ২৪ কেজি ৮১৮ গ্রাম ২০ পুরিয়া গাঁজা, ২০ লিটার দেশি মদ ও ১৩ বোতল বিদেশী মদ উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ২৪ ফেব্রুয়ারি ২০২২ (বৃহস্পতিবার) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৯টি মামলা রুজু হয়েছে।

সূত্র: ডিএমপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *