Dhaka ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে মাসব্যাপী চলবে হয়রত শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের ইফতার বিতরণ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৯:২৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • 1
মৌলভীবাজার প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও রোজাদার ব্যক্তিদের মাঝে মাসব্যাপী বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে হযরত শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট।
রবিবার ১ম রমজান বিকাল থেকে ইফতারের পূর্ব পর্যন্ত চলাচলরত যানবাহন, বিভিন্ন মোড়ে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী, হাফিজিয়া মাদ্রাসা ও ধর্মীয় উপাসনালয় সহ উপজেলার বিভিন্ন এলাকায় ধনী-গরীব নির্বিশেষে প্রায় শতাধিকের উপর রোজাদার মানুষের মধ্যে পানিসহ প্যাকেটজাত ইফতার বিতরণ করা হয়।
ধারাবাহিক ৩০ রমজান পর্যন্ত রোজাদারের মধ্যে রান্না করা ইফতার বিতরণ করা হবে। বিতরণে সহযোগিতা করছে হযরত শাহজালাল (রঃ) ওয়েলফেয়ার ট্রাস্ট, মৌলভীবাজার।
এ বিষয়ে ট্রাস্টের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিয মাওলানা আলাউর রহমান টিপু জানান, বরকতপূর্ণ মাসে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছি। মাসব্যাপী শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং বদর দিবস ও শবে কদরে বড় আকারে ইফতার বিতরণ করবো। রমযানে খাদ্য সামগ্রী প্রয়োজনে আমাদের জানাবেন, ইনশাআল্লাহ! বাড়িতে যথাসময়ে পৌঁছে দেয়া হবে।
বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মাসব্যাপী ব্যতিক্রমী এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সকল বৃত্তবানদের বিভিন্ন কর্মসূচি গ্রহণের দাবি করেন।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

মৌলভীবাজারে মাসব্যাপী চলবে হয়রত শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের ইফতার বিতরণ

আপডেট এর সময় : ০৯:২৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২