Dhaka ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের কষ্ট দেখে বিএনপি আনন্দ পায় : ওবায়দুল কাদের

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:২৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রা আনন্দময় ছিল। মানুষের কোনো কষ্ট হয়নি। তবে মানুষের কষ্ট না হওয়ায় বিএনপি কষ্ট পেয়েছে। কারণ মানুষ যখন আনন্দ পায় বিএনপি তখন কষ্ট পায়।

আজ শুক্রবার রাজধানীর সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ লিংক রোড সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

এবারের ঈদে বিগত যেকোনো সময়ের তুলনায় সড়ক ভালো থাকায় মানুষের মুখে হাসি দেখতে পেয়ে ওবায়দুল কাদের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, মানুষ নির্বিঘ্নে এবারের ঈদ যাত্রা সম্পন্ন করেছে এবং ফিরতি যাত্রায়ও কোনো ভোগান্তি হয়নি। তবে মানুষের ভোগান্তি না হওয়াতে বিএনপির কষ্ট পেয়েছে। কারণ মানুষ যখন আনন্দ পায় বিএনপি তখন কষ্ট পায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটে একজন ক্রাইসিস ম্যানেজার। শেখ হাসিনা তাঁর দূরদর্শী রাজনীতি দিয়ে সকল সংকট মোকাবেলা করেন এবং করছেন।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

মানুষের কষ্ট দেখে বিএনপি আনন্দ পায় : ওবায়দুল কাদের

আপডেট এর সময় : ১২:২৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২