ব্রাহ্মণবাড়িয়ায় মিনিবাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় আকরাম (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

রোববার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় দিকে সদর উপজেলার উড়শিউড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকরাম সরাইল উপজেলার আইরল এলাকার লাল মিয়ার ছেলে।

পুলিশ ও উদ্ধারকারীরা জানান, রোববার বিকেলে আকরাম মোটরসাইকেল নিয়ে উড়শিউড়া আসলে কুমিল্লা থেকে ছেড়ে আসা বিশ্বরোড অভিমুখী মিনিবাস মোটরসাইকেলকে ধাক্কায় দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়৷

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, সদর উপজেলার উড়শিউড়া নামক এলাকায় মিনিবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মিনিবাস ও চালককে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *