Dhaka ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিচ্ছিন্ন হওয়ার দুই মাস ৮ দিন পর চালু হলো সাবমেরিন কেবল

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • 3

--প্রতীকী ছবি

অনলাইন ডেস্কঃ
দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল (এসএমডাব্লিউ-৫) চালু হলো দুই মাস আট দিন পর। গত ১৯ এপ্রিল বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির (বিএসসিপিএলসি) আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলটি সিঙ্গাপুর থেকে পশ্চিম প্রান্তে ইন্দোনেশিয়ার জলসীমায় আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এই দীর্ঘ সময়ের মধ্যে কেবলটির মেরামত সম্পন্ন হয়েছে এবং সার্কিটগুলো চালু করা হয়েছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিএসসিপিএলসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাচ্ছে যে গত ১৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ১২টায় বিএসসিপিএলসির আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলটি (এসএমডাব্লিউ-৫) সিঙ্গাপুর থেকে পশ্চিম প্রান্তে ইন্দোনেশিয়ার জলসীমায় আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।এসএমডাব্লিউ ৫ কনসোর্টিয়াম কর্তৃক ২৮ জুন সকাল ১০টা ৪০ মিনিটে কেবলটির মেরামতকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। ইতিমধ্যে বিএসসিপিএলসির এসএমডাব্লিউ ৫-এর মাধ্যমে সংযোগকৃত সার্কিটগুলো চালু করা হয়েছে।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

বিচ্ছিন্ন হওয়ার দুই মাস ৮ দিন পর চালু হলো সাবমেরিন কেবল

আপডেট এর সময় : ০১:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪