Dhaka ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় গলায় ফাঁস লাগানো গৃহবধুর লাশ উদ্ধার

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৪৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • 2

বরগুনা প্রতিনিধি:
বরগুনায় কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো বিপাসা (১৯) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।(৪ সেপ্টেম্বর )রোববার সকালে বরগুনা থানার ওসি মো. আলী আহমেদ প্রতিবেদককে মুঠোফোনে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। হত্যা না আত্নহত্যা ময়না তদন্তের পরে আসল রহস্য উদঘাটন করা যাবে। তিনি আরও জানান এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
অপরদিকে(৩ সেপ্টেম্বর) শনিবার রাত আটটার দিকে পুলিশ শহরের বাজার রোডের গোলাপ প্লাজার ৫ম তলার ভাড়া বাসা থেকে ঐ গৃহবধূর কাপড় দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করে জেলা সদর হাসপালের মর্গে পাঠায়। বিপাসা চান্দখালী গলাচিপা গ্রামের মাধবের মেয়ে ।
বিপাসার ভাই জয় ওরফে জয়ন্ত পুলিশকে জানায়, বোনের বাসায় গিয়ে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলে কোন সাড়া দেয়না তার বোন। পরে স্থানীয় লোকজনের সহয়তায় জানালা দিয়ে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় (এ বিষয়টি নিশ্চিত
করেছেন বিপাসা ও জয়ের মামা পুলিন চন্দ্র মিস্ত্রি) ।
বিপাসার মামা পুলিন চন্দ্র মিস্ত্রি প্রতিবেদকে জানান, মাত্র ৪ মাস আগে
আমার ভাগনী বিপাসার বিয়ে হয় পটুয়াখালী জেলার দশমিনা এলাকার শুভর সাথে। সে ব্রাক এনজিওতে চাকুরী করে। তাদের এ অল্প সময়ের দাম্পত্য জীবনে কোন কলহ ছিল না।
তবে ধারনা করছি মোবাইল অনুসন্ধান করলে এ ঘটনার আসল রহস্য বেড়িয়ে আসবে। আমরা এ ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক বিচার চাই।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

বরগুনায় গলায় ফাঁস লাগানো গৃহবধুর লাশ উদ্ধার

আপডেট এর সময় : ১২:৪৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২