বন্যা পরিস্থিতি দেখতে কাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার সিলেট অঞ্চলে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

এদিকে সচিবালয় সূত্র নিশ্চিত করেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আজ সোমবার সিলেট যাচ্ছেন। তিনি সেখানে মঙ্গলবারও অবস্থান করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র জানায়, সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যার শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত সেখানকার পরিস্থিতির খোঁজখবর রাখছেন। এর মধ্যেই তিনি সিভিল প্রশাসন, সেনাবাহিনী, আওয়ামী লীগের নেতাকর্মীদের বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও অন্যান্য সহযোগিতায় কাজ করতে নির্দেশনা দিয়েছেন।

মঙ্গলবার তিনি বন্যাদুর্গত মানুষদের সরেজমিনে দেখতে যাবেন। এর মধ্য দিয়ে দুর্যোগ মোকাবেলার কাজ আরো গতি পাবে।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *