Dhaka ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের নব নির্বাচিত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি। আজ সোমবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

এরপর ডেপুটি স্পিকার বনানী কবরস্থানে ১৫ আগস্টে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিবসহ সকল শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি জাতীয় তিন নেতা (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও ক্যাপ্টেন মনসুর আলী), প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফসহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন।

এ সময় ডেপুটি স্পিকারের পরিবারের সদস্যবৃন্দসহ তার নির্বাচনী এলাকার আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনকালে তিনি যেন তার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারেন তার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রর্থনা করেন ডেপুটি স্পিকার।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

আপডেট এর সময় : ১২:০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২