পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

অনলাইন ডেস্ক:

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছরের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবারের পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ার দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। এবার এক লাখ ৩৫ হাজার ৭৮ জন মেয়ে শিক্ষার্থী, আর ৭৯ হাজার ৭৬২ জন ছেলে পেয়েছে জিপিএ ৫।

সব শিক্ষা বোর্ড মিলিয়ে এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। মোট ছেলে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন। আর মেয়ে পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন। উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন। এবার মেয়েদের পাসের হার ৯৪.৫০ শতাংশ। ছেলেদের পাসের ৯২.৬৯ শতাংশ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বঙ্গভবন থেকে সুইচ টিপে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন। মূল কার্যক্রম হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে তিনি শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ উদ্বোধনের পর এ ফল প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *