Dhaka ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘নৌকার বিজয় নিশ্চিত’, ভোট দিয়ে বললেন আইভী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভী। আজ রবিবার সকাল পৌনে ১১টায়   দেওভোগ কেন্দ্রে এলাকার শিশুবাগ বিদ্যালয়ের তিন নম্বর কক্ষে ভোট দেন তিনি।

ভোট দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় সেলিনা হায়াত আইভী বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট হলে নৌকার বিজয় নিশ্চিত। ভোটের ফলাফল যা-ই হোক, মেনে নেব। অবশ্য কিছু কেন্দ্রে সমস্যা সৃষ্টির চেষ্টা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।’

গত শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রাচারণা। এ সিটির ২৭টি ওয়ার্ডে সাতজন মেয়র পদপ্রার্থী, ১৪৮ জন সাধারণ কাউন্সিলর ও ৪৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ ও নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন। তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার। মোট ভোটকেন্দ্র ১৯২টি, মোট ভোট কক্ষের সংখ্যা ১৩৩৩টি। অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৯৫টি।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

‘নৌকার বিজয় নিশ্চিত’, ভোট দিয়ে বললেন আইভী

আপডেট এর সময় : ১১:০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২