Dhaka ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণে যমুনা টিভির নগর কার্যালয়ে লাগা আগুন

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৮:৫৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারের ১১তলায় যমুনা টিভির নগর কার্যালয়ে লাগা লাগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দেড় ঘণ্টাব্যাপী কাজ করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাদের ১১টি ইউনিট কাজ করে ১২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।

আগুন লাগার পর অফিসে থাকা যমুনা টিভির কর্মীরা দ্রুত বেরিয়ে যাওয়ায় হতাহতের খবর পাওয়া যায়নি। এই টাওয়ারের বিভিন্ন ফ্লোরে কয়েকটি ফার্মেসিসহ বিজয় টেলিভিশনেরও সেন্টার আছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিয়ে এখনো কোনো ধরনের তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

নিয়ন্ত্রণে যমুনা টিভির নগর কার্যালয়ে লাগা আগুন

আপডেট এর সময় : ০৮:৫৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২