Dhaka ০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ : ইসি আনোয়ারুল

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৯:৪৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • 5

--নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার

অনলাইন ডেস্কঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। আসন্ন জাতীয় নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি, এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে।

আমরা একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।সোমবার (১০ নভেম্বর) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার সম্মেলন কক্ষে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এককভাবে একটি ভালো নির্বাচন সম্ভব নয়। এর জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

ইসি আনোয়ারুল বলেন, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে ভয়ের কোনো কারণ নেই। কোনো প্রকার প্রভাব বা চাপে না পড়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব আব্দুল হালিম খান, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ : ইসি আনোয়ারুল

আপডেট এর সময় : ০৯:৪৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫