Dhaka ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নন-এমপিও শিক্ষকদের যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:১৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • 3

--নন-এমপিও শিক্ষকদের যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধায় রাস্তায় শুয়ে ও বসে পড়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক:

সরকারের প্রতিশ্রুত সচল সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রেরিত এমপিও নীতিমালা ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদনের দাবিতে যমুনা ঘেরাও করতে যাওয়ার সময় আন্দোলনকারী শিক্ষকদের আটকে দিয়েছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষকরা যমুনার অভিমুখে যাওয়ার সময় কদম ফোয়ারার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

এ সময় আন্দোলনকারী শিক্ষকদের কয়েকজন সড়কে বসে ও কজন শুয়ে পড়েন। দাবি আদায়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় তারা বলেন, আমাদের দাবি যৌক্তিক। ২৫ দিন ধরে আমরা প্রেস ক্লাবের সামনে তৃতীয় দফায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছি। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরে যাব না।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

নন-এমপিও শিক্ষকদের যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

আপডেট এর সময় : ১২:১৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫