Dhaka ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনকল্যাণই ছিল বঙ্গবন্ধুর ব্রত : আইনমন্ত্রী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৮:৫৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জনকল্যাণই ছিল জাতির জনক বঙ্গবন্ধুর ব্রত। আমরা তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনকল্যাণে যা যা করা দরকার তাই করব। ‘

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার তারাগনে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আব্দুল মোনেম লিমিটেড এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন মন্ত্রী।

৬০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, ইউএনও রুমানা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, জেলা পরিষদ সদস্য মো. আতাউর রহমান নাজিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

জনকল্যাণই ছিল বঙ্গবন্ধুর ব্রত : আইনমন্ত্রী

আপডেট এর সময় : ০৮:৫৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২