ঘুমধুম পুলিশ ফাঁড়ির আল-আমিন জেলার শ্রেষ্ঠ এসআই মনোনিত

উখিয়া প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত পুলিশ অফিসার আল আমিন বান্দরবান জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে মনোনীত হয়েছেন।
রবিবার ( ০৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে বান্দরবান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ কর্মকর্তা এসআই আল-আমিন  জেলার শ্রেষ্ঠ এসআই মনোনীত হলেন।
বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার বিপিএম এর হাত থেকে তিনি বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।
 এসআই আল আমিন বলেন,আমি আমার দায়িত্ব পালনে শতভাগ স্বচ্ছ ছিলাম আছি এবং থাকবো। ঘুমধুম সীমান্তে ইয়াবা,মাদক,চোরাচালান মুক্ত করণে আমার বলিষ্ট ভূমিকা চলমান রয়েছে।পাশাপাশি অপরাধ নির্মূল এবং অপরাধী দমনে আমার কাছে ছাড় নেই।এ ক্ষেত্রে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *